1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

ইসলামী আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেওয়া সাবেক আ’লীগ নেতা গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ১১:৪২ এএম

পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলনের বিজয় মিছিলে নেতৃত্ব দেওয়ার পরদিনই গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা এসএম ইউসুফ (৬৫)। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর শহরের গোলাবাড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে বাউফলে অনুষ্ঠিত একটি গণমিছিলে অংশ নেন এসএম ইউসুফ। তিনি মিছিলের অগ্রভাগে ছিলেন এবং কার্যত নেতৃত্বও দেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তার এ অংশগ্রহণে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। এতদিন তিনি পলাতক ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com