1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৩:১৬ পিএম
সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ফাইল ছবি

আদালত আসামিদের বিদেশযাত্রা ঠেকাতে পুলিশের বিশেষ শাখা-এসবির সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, নয় নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশন সচিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

‘রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া’ নির্বাচন করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন।

তদন্ত কর্মর্তার আবেদন অনুযায়ী দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন-সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ও মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিক।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

আদালত আসামিদের বিদেশযাত্রা ঠেকাতে পুলিশের বিশেষ শাখা-এসবির সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছে।

চলতি বছরের ২২ জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করে বিএনপি।

এরপর মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের ধারা যোগ করা হয়।

মামলায় ২০১৪ সালের নির্বাচনের সময়কার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে সিইসির দায়িত্ব পালন করা এ কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে সিইসি পদে থাকা কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ মামলার আসামি।

সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে মামলায়।

২২ জুন সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। ১ জুলাই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২৫ জুন মগবাজার এলাকা থেকে আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে এই সাবেক দুই সিইসি কারাগারে রয়েছেন।

তার আগে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ২৩ অক্টোবর নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার পল্টন থানার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com