1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু

সিমেন্টের বিনিময়ে মাদক পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট ও ২টি বোটসহ আটক ২০

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ২:৪৮ পিএম

চট্টগ্রামের হালিশহর থানাধীন কাট্টলী ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় সিমেন্টের বিনিময়ে মিয়ানমার থেকে মাদক পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত ২টি বোট ও ২০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র সিমেন্টের বিনিময়ে ইয়াবা, মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওইদিন ভোররাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সমুদ্র এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট থেকে অপর একটি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরকালে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ ২০ জনকে আটক করা হয়।

 

জব্দকৃত সিমেন্ট, বোট ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানায়।

 

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com