1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান

হিরো আলমের জানাজা কাল বিকেল ৫টায়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ৬:৩৮ পিএম

আবারও আত্মহত্যার হুমকি দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আগামীকাল (১৩ আগস্ট) বিকেল ৫টায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে নিজেই ফেসবুকে ঘোষণা দিয়েছেন।

 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে।

তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলমের ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম।

কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসভবনে।’

এর আগে কিছুদিন আগে স্ত্রী রিয়া মনির সঙ্গে আলাদা থাকার কষ্টে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। সে সময় বগুড়ার ধুনটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ সেবন করেন তিনি। পরে এক বন্ধু দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রিয়া মনি তখন বগুড়ায় ছুটে আসেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com