1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে আগামীকাল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ১০:২৬ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র আগামীকাল (২০ নভেম্বর) মুক্তি পাচ্ছে।

তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরতে তথ্যচিত্রটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত এবং স্টুডিও ডিসকাশন অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তথ্যচিত্র বাংলাদেশ সময় রাত ১২টার পর অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।

তথ্যচিত্রটিতে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবি, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীত শিল্পীসহ বিভিন্ন অঙ্গণের প্রখ্যাত ব্যক্তিরা তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নানামুখী ভাবনা ও ধারনার ওপর গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের জীবনচিত্র তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথাও বলা হয়েছে। তথ্যচিত্রটি মূলত তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নির্মিত হলেও এতে তার রাজনীতি, অতীতের সংগ্রাম, ত্যাগ, ভবিষ্যত পরিকল্পনা এবং দেশের জন্য তার ভাবনার ওপর মানুষের মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের বরেণ্য বেশ কিছু সাংবাদিক তথ্যচিত্রটির সঙ্গে যুক্ত আছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com