1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

গভীর রাতে কবরের বেড়ায় জ্বলে উঠল আগুন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ১:৩০ পিএম
কবরের বেড়ায় আগুন। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে একটি কবরে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের একটি কবরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় তিনি দেখতে পান একটি কবরের চারপাশে স্থাপিত প্লাস্টিকের বেড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে এলাকাবাসীর সহায়তায় দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মুয়াজ্জিন আরশেদ আলী আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান জানান, যে ক্বারী সিরাজুল ইসলাম বকুল সাহেবের কবরে এই ঘটনা ঘটেছে, তিনি দেড় বছর আগে মারা গেছেন। তিনি অত্যন্ত সৎ ও ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার কবরে এভাবে আগুন লাগানো অত্যন্ত নিন্দনীয় ও ন্যক্কারজনক কাজ।

এ ঘটনায় মরহুমের ছোট ছেলে জাকারিয়া বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পাশের বাড়ির দাদার চিৎকারে ঘুম ভেঙে ঘর থেকে বের হয়ে দেখি দাদা আমার বাবার কবরের আগুন নেভাচ্ছেন। কে বা কারা কেন এমন করল, কিছুই জানি না। আমরা হতবাক।
নান্দাইল মডেল থানার ওসি জালাল উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com