1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

ধর্মকে পুঁজি করে একটি রাজনৈতিক দল প্রতারণা করছে : আমিনুল হক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১১:৩৪ এএম

দেশের একটি রাজনৈতিক দল ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজ্জাক জুট মিলের পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, ধানের শীষের রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।

এ সময় উপস্থিত ছিলেন ধানের শীষের রাজবাড়ী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির দুই বারের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মো. আব্দুস সালাম মিয়াসহ অন্যান্য নেতারা।

ফাইনাল খেলায় বালিয়াকান্দির খালকুলা একাদশ ২-০ গোলে মধুখালীর আশাপুর একাদশকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

উৎসবমুখর পরিবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দা, ফুটবলপ্রেমী ও বিএনপির নেতাকর্মীরা খেলাটি উপভোগ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com