1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল

পদ্মার এক পাঙ্গাশের দাম সাড়ে ৫৭ হাজার টাকা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ১:২০ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নাম্বার ফেরিঘাট এলাকায় বাচ্চু হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। যার দাম নির্ধারিত হয়েছে ৫৭ হাজার ৫শ টাকা।

শুক্রবার ভোরের দিকে দৌলতদিয়ার ৫ নাম্বার ফেরিঘাট এলাকার ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ পাঙ্গাশটি ২ হাজার তিনশ টাকা কেজি দরে কিনে নেন।

জেলে বাচ্চু হালদার বলেন, বৃহস্পতিবার রাতে আমি ও আমার সঙ্গীরা মিলে জাল ফেলে বসে থাকি। পরে শুক্রবার ভোরের দিকে জালে জোরে একটি ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জালটি ওঠানোর পর দেখতে পাই একটি বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে ২ হাজার তিনশ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫শ টাকায় বিক্রি করেছি।

এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে বলেন, বাচ্চু হালদারের কাছ থেকে ২৫ কেজি ওজনের পাঙ্গাশটি ৫৭ হাজার ৫শ টাকায় কিনে নিয়েছি। এখন কেজিতে কিছু লাভে অনলাইনের মাধ্যমে মাছটি বিক্রি করে দেব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com