1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় জামাত নেতার ফেসবুক পোস্টে সমালোচনার ঝড়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ১০:১২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের জামাতের আমির হোসাইন আহম্মদ। তিনি উত্তর নিদানিয়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব এবং সোনারপাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের ফল ঘোষণার পরপরই নিজের ফেসবুক আইডি থেকে তিনি একটি পোস্ট দেন  *“আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হলো।”*

এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি লেখেন *“সবর আর কৌশলের ফল, ঢাকা বিশ্ববিদ্যালয় দখল।”*

তার এমন মন্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি কিভাবে এমন রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য প্রকাশ করতে পারেন।

তবে সর্বস্তরের মানুষের মত, একজন ইমাম, শিক্ষক ও জামাতের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সামাজিক বিভাজন তৈরি করতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com