1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ৬:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত মো. জসিম (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করেছে এসআরবি-১৫। একই সাথে অপহরণের অভিযোগে জামাল হোসেন (৩১) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর ভোররাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজংপাড়া এলাকায় এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

​জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকা থেকে কিশোর জসিম নিখোঁজ হয়। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর অপহরণকারীরা ইমোর মাধ্যমে ভিকটিমের পিতা সৈয়দ আহম্মদের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

​জিডির সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর একটি দল ২৯ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে উখিয়ার রাজাপালং ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারী জামাল হোসেনকে আটক করে।

গ্রেফতার হওয়া আসামি জামাল হোসেন টেকনাফের হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com