1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

এনএসআইয়ের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১২/২০২৫ ৫:৩২ পিএম

বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের তিন অতিরিক্ত পরিচালক ও ৬ যুগ্ম পরিচালকসহ ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের পাশাপাশি ১৩ জন দুদকের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

কর্মকর্তাদের মধ্যে রয়েছেন– জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, এম এস কে শাহীন, মোহাম্মদ জহীর উদ্দিন; যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন, জি এম রাসেল রানা, এফ এম আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক; উপপরিচালক কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং, ঘুষ, চাঁদাবাজি, নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যে কারণে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর উপপরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com