1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় হত্যা, অপহরণসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ৬:১৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে হত্যা, অপহরণ ও গুরুতর জখমসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক রোহিঙ্গা আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০১ ইস্টের ব্লক-ডি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. হোছন (৪৫)। তিনি উখিয়ার কুতুপালং লম্বাশিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্টের বাসিন্দা। তার পিতার নাম বদর মিয়া (প্রকাশ বদ)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মো. হোছনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, অপহরণসহ গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। র‍্যাবের এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ দমনে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, মাদকের পাশাপাশি সন্ত্রাস ও সহিংস অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com