1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি

পাঁচ মাসেই গণঅভ্যুত্থানের চারটি মামলা থেকে মুক্তি পেলেন আ.লীগের সাধারণ সম্পাদক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১২:৫১ পিএম

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাসহ মোট চারটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ। বুধবার সকালে বান্দরবান জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেল সুপার মো. আনোয়ারুল করিম। তিনি জানান, গত ২৫ আগস্ট হাইকোর্ট লক্ষী পদ দাশকে জামিন দেন এবং জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা পাঁচটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর লক্ষী পদ দাশ বান্দরবান থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করেন। গত ২৫ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। এরপর বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com