1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: ভারতীয় রাষ্ট্রদূত মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে: দীনেশ ত্রিবেদী আমিররাও ভাগ খায়? ভাগ পায় ভালোইত ভাগাভাগির রাজনীতি: জামায়াত নেতা রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল পেছনে পড়ে থাকা যাবে না, দেশের ভাগ্য পরিবর্তনই এখন একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা: গ্রেফতার ডন, নেওয়া হচ্ছে আদালতে বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল জামায়াতের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি

বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: ভারতীয় রাষ্ট্রদূত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ২:৪৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন।

বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো ইস্যুই এমন নয়, যা দুই দেশ বসে সমাধান করতে পারে না।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছিল পিপলস রিপ্রেজেন্টেটিভ টু পিপলস রিপ্রেজেন্টেটিভ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা হলেও তার কাছে সেটি প্রথম সাক্ষাৎ বলে মনে হয়নি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণকে খুবই ভালো, হাম্বল ও অন দ্য গ্রাউন্ড হিসেবে উল্লেখ করেন তিনি।

দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক নিয়ে বলেন, ইস্যু না থাকলে তো ডেমোক্রেসি থাকবে না। ইস্যু তো থাকবেই। কোনো ইস্যু এই রকম না যা আমরা সলভ করতে পারি না। আমি কনফিডেন্টলি বলতে পারি, কোনো ইস্যু নেই যা আমরা বসে সেটেল করতে পারি না।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো থাকলে সেটি দুই দেশের জন্যই উইন-উইন সিচুয়েশন হবে। দুই দেশের সাধারণ মানুষও ভালো সম্পর্ক চায়। আমরা শুধু সীমান্ত শেয়ার করি না, আমরা স্বপ্নও শেয়ার করি। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন আগামী দিনগুলোতে সম্পর্ক আরও ভালো হবে।স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি দুই দেশের মধ্যকার বিদ্যমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তার কথাও উল্লেখ করেন ভারতীয় রাষ্ট্রদূত।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com