1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা

আল্লাহ নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করতে উঠে-পড়ে লেগেছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৫ ১০:১৩ এএম

পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমানার আটটি দলের ডাকা সমাবেশে জামায়াতের এক নেতা বলেছেন, আল্লাহ নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এবার উঠে পড়ে লেগেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ) রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে জামায়তের এক কর্মী এ কথা বলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য আসলে জামায়াতের রাজনৈতিক প্রতীক ‘দাঁড়িপাল্লা’কে ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত করার, জামায়াত এতদিন ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেও এবার আল্লাহর নাম নিয়ে রাজনীতি করছে। যা নির্বাচনপূর্ব সময়ে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির আশঙ্কা বাড়াচ্ছে।

মাওলানা তারেক জামেল মনে করেন, ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সংবিধানবিরোধী এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। জামায়াত আল্লাহর নাম ব্যবহার করে, ধর্মপ্রাণ মুসলমানদের ধোঁকা দিচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষক রুহল আমিন বলেন, জামায়াত এই ধরনের বক্তব্যের মাধ্যমে ধর্মকে পুজি করে রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com