1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় RRRC ক্যাম্প-৪ এর ইনফরমেশন সহকারীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ১২:৪৬ এএম

রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনারের (RRRC) অধীন উখিয়ার ক্যাম্প-০৪ ইনচার্জ কার্যালয়ের ইনফরমেশন সহকারী শাহাদাত হোসাইনের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি, স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং সরকারি অফিস কক্ষকে ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে তিনি অধিকাংশ অভিযোগ অস্বীকার করলেও দ্বিতীয় বিয়ের বিষয়টি স্বীকার করে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের প্রক্রিয়া চলমান বলে দাবি করেছেন।

আদালতে দায়ের করা মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৬ নভেম্বর বিয়ের পর বাদীকে সংসারে না তুলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। পরে ফার্নিচার কেনার কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি এবং তা না দিলে ঘরে না তোলা ও অন্যত্র বিয়ে করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

বাদীর অভিযোগ, তিনি নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং একবার হাসপাতালে ভর্তি হতে হয়। নির্যাতনের আলোকচিত্র ও সরকারি অফিস কক্ষকে ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহারের ভিডিওচিত্র প্রতিবেদকের কাছে রয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া শাহাদাত হোসাইন প্রায়ই নেশাগ্রস্ত থাকতেন বলেও অভিযোগ করা হয়েছে।

একাধিক সূত্রের দাবি, তিনি সম্প্রতি কক্সবাজারের ঈদগাঁও এলাকায় দ্বিতীয় বিয়ে করেছেন। এ বিষয়ে শাহাদাত হোসাইন দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলেও নির্যাতন, যৌতুক দাবি ও অফিসে বসবাসের অভিযোগ অস্বীকার করেন। তার ভাষ্য, মোটরসাইকেল বিকল হওয়ায় কয়েকবার অফিসে রাতযাপন করেছিলেন এবং প্রথম স্ত্রীর সঙ্গে তালাকের প্রক্রিয়া এখনও চলমান।

পরিচয় গোপন রাখার শর্তে বাদী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com