1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

রিমান্ড শেষে আনিসুল-সালমান কারাগারে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১১:৩৬ এএম

আশুলিয়া থানার সবজি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া। এর আগে গত ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এজন্য মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, শাহাবুল ইসলাম শাওন আশুলিয়া থানা এলাকায় ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করতেন।

জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। আশুলিয়া বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলি লাগে শাওনের। মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ২৪ আগস্ট তার বড় ভাই মো. তৌহিদুল মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এতে আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com