1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

সেন্টমার্টিন দ্বীপের কাছে আরাকান আর্মির হাতে আটক আরও ৯ বাংলাদেশি জেলে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ১:৫৭ পিএম

সেন্টমার্টিন দ্বীপের প্রায় ২ কিলোমিটার পূর্বে বাংলাদেশ–মিয়ানমার জলসীমা থেকে আরও ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মাছ শিকারের সময় স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ জেলেদের আটক করা হয় বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।

আটক নৌকা দুটি শাহপরীরদ্বীপ পশ্চিম বোট ঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাগরে যায়। নৌকাগুলোর মালিক শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দা রাশেদ ও আব্দুল্লাহ।

ঘটনার পর আটক জেলেদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ নিয়ে আরাকান আর্মির হাতে বন্দি বাংলাদেশি জেলের সংখ্যা প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com