1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে: ডা. শফিকুর রহমান

খালেদা জিয়া ছাড়া জিয়া পরিবারের অন্য সদস্যরা এসএসএফ সুবিধার বাইরে কেন: শাহজাহান চৌধুরী

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ১২:৫৫ পিএম
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (0, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ (কক্সবাজার–৪) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) উখিয়ার কোটবাজার স্টেশনে দলীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা সুবিধা দেওয়া এবং পরিবারের অন্য সদস্যদের এ সুবিধার বাইরে রাখা জাতির জন্য উদ্বেগজনক।

তিনি দাবি করেন, ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই শুধু এসএসএফ সুবিধা পাবেন। এ বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

শাহজাহান চৌধুরী বলেন, “শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার, এমনকি নাতি-নাতনিরাও এসএসএফ নিরাপত্তার আওতায় ছিলেন। কিন্তু আজ অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া জিয়া পরিবারের অন্য সদস্যদের বাইরে রাখা একটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “১৯৮৩ সালে ফিলিপাইনের বিরোধী দলীয় নেতা নিনয় অ্যাকুইনোকে নির্বাসন থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে হত্যা করা হয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। দেশে ফেরার প্রাক্কালে নিরাপত্তা প্রশ্নে এমন বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি অবিলম্বে তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যকে এসএসএফ সুরক্ষা সুবিধার আওতায় আনার দাবি জানান।

এদিকে বেগম জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকা ঘিরে এসএসএফ ও পিজিআর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এর আগে ২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসএসএফ মোতায়েনের সিদ্ধান্ত কার্যকর করে অন্তর্বর্তী সরকার।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com