1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

৬ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ১০:৪২ এএম

মিয়ানমার সীমান্তে ঢুকে যাওয়ার অভিযোগে বাংলাদেশি ৬ জেলেকে নৌকাসহ আটক করেছে আরাকান আর্মি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মাউংডাউ টাউনশিপের মিয়ান হ্লুট ক্রিকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩ কিলোমিটার দূর থেকে তাদের আটক করা হয়।

গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নিউজের বরাতে জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে একটি নৌকা থেকে ৬ জেলেকে আটক করে আরাকান আর্মি। এসময় তাদের কাছ থেকে ১৫টি নাইলনের জাল, একটি জিপিএস ফোন, ৫’শ টাকা এবং ৩৫ কেজি জব্দ করেছে তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জেলেদের হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে বিজিবি ও কোস্টগার্ডর সাথে আলোচনা করা হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com