1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় শর্ট গানসহ অস্ত্র পাচারকারী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০১/২০২৬ ১২:২৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত অস্ত্র বিরোধী বিশেষ অভিযানে একটি পিস্তল (শর্ট গান) ও একটি চাকুসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ভূমিকা স্থানীয় জনগণের আস্থা ও প্রশংসা অর্জন করেছে।

সাম্প্রতিক সময়ে উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্র পাচারের গোপন তথ্য পাওয়া গেলে জীম্বংখালী বিওপি এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অধিনায়কের দিকনির্দেশনা ও পরিকল্পনায় সোমবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে জীম্বংখালী বিওপি’র নায়েক মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১৬ হতে আনুমানিক ৩ দশমিক ৫ কিলোমিটার পশ্চিমে এবং বিওপি থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে জীম্বংখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রফিক (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি টেকনাফ উপজেলার গোদার বিল এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি শর্ট গান ও একটি চাকু উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দুষ্কৃতকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে উখিয়া ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বলেন,
“সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তকে নিরাপদ রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com