1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুমাত্রিক ঝুঁকি সংকটের ৯ বছর বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি

হামলায় জড়িত সেনা সদস্যদের প্রকাশ্যে বিচার করতে হবে, গোপনে নয় : রাশেদ খান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ৮:৫৭ এএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে।

আজ শনিবার (৩০ আগস্ট) রাজধানীতে দুপুরে ঢাকা মেডিকেলে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, লাল শার্ট পরিহিত এক ব্যক্তির হামলার ঘটনাকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুরুতে দাবি করা হয়, হামলার শিকার ছিলেন না নুর, বরং অন্য কেউ। এটিকে ‘মিথ্যাচার’ বলেও আখ্যায়িত করেন তিনি।

তিনি বলেন, আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা এ বিষয়ে মামলা করব। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, অফিসে ঢুকে তারা আমাদের নেতাকর্মীদের যেভাবে মারধর করেছে তা কখনই কাম্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, সেনাবাহিনীকে পুলিশ বা প্রশাসন কেউ ডাকেনি, তবুও তারা পরিকল্পিতভাবে এসে নুরের ওপর হামলা চালায়। অফিসে ঢুকে নেতাকর্মীদের ওপরও ব্যাপক মারধর চালানো হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় রাশেদ খান ঘোষণা দেন, আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা এ বিষয়ে মামলা করবো।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com