1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

আরাকান আর্মির ঘাঁটিতে আরসার হামলা, বাংলাদেশি কর্মকর্তাদের ‘মদদের’ দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ২:২১ পিএম

রাখাইনে আরাকান আর্মির ঘাঁটিতে একটি হামলার পেছনে বাংলাদেশি কর্মকর্তাদের ‘মদদ’ থাকতে পারে বলে দাবি করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি। আরাকান আর্মির কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল তুন মিয়াত নাইং দ্য ইরাবতিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর যোদ্ধারা উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে ঘাঁটিতে আক্রমণ শুরু করে।

আরাকান আর্মি প্রধান বলেন, রাখাইন রাজ্যে (জান্তা) শাসনব্যবস্থা থেকে মুক্ত করা এলাকাগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরাকান আর্মি যখন লড়াই করছে, তখন ‘কিছু বাংলাদেশি কর্মকর্তার মদদে’ এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশি কর্মকর্তারা মুসলিম জঙ্গিদের বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত তাউংপিওতে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন। তারা তাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়েই আক্রমণ করতে বলেছে।’

গত মঙ্গলবার ইরাবতির মন্তব্যের অনুরোধে ইয়াঙ্গুনের বাংলাদেশি দূতাবাস এ বিষয়ে কোনো সাড়া দেয়নি বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।

ইরাবতি জানিয়েছে, আরাকান আর্মি প্রায় পুরো রাখাইনের নিয়ন্ত্রণ দখল করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং মংডু শহরতলি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com