1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়া থানার ওসি হিসেবে যোগ দিলেন আতিকুর রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ৬:২৭ পিএম

কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতিকুর রহমান মজুমদার।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী ওসি মো. মজিবুর রহমান নবাগত ওসির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বদলিজনিত আদেশে তিনি কক্সবাজার জেলা পুলিশের নির্ধারিত ইউনিটে যোগ দিতে উখিয়া থানা ত্যাগ করেছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. আতিকুর রহমান মজুমদার সর্বশেষ কুমিল্লার চান্দিনা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৫ সালের ৭ ডিসেম্বর চান্দিনা থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। পরে চলতি বছরের ২ জুলাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে দায়িত্ব হস্তান্তর করে বদলিজনিত আদেশে উখিয়া থানার ওসি হিসেবে যোগ দেন।

মো. আতিকুর রহমান মজুমদারের বাড়ি ফেনী জেলায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com