1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

নুরের ওপর হামলা: ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয়-যমুনা ঘেরাও

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ১০:৫৪ এএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় সরকার দৃশ্যমান কোন এ্যাকশন না নেয়ায় আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটামের ঘোষণা দিয়েছে দলটি। এরমধ্যে ঘটনার সাথে জড়িত দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি করেছেন তারা। না হলে ৪৮ ঘণ্টা পর যমুনা বা সচিবালয় ঘেরাও কর্মসূচি আসতে পারে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদের নেতাকর্মী।

সেখানে দলটি মুখপাত্র সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, আজ নুরুল হক নুরকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার কথা ছিল। তবে শনিবার রাতে হঠাৎ নতুন জটিলতা দেখা দেয়ায় রাতেই তার বেশকিছু রিপোর্ট করা হয়। রিপোর্টে কিছু সমস্যা খুঁজে পাওয়ায় তাকে আজ রিলিজ দেয়া হচ্ছে না।

তিনি বলেন, নুরের নাকের ভাঙ্গা হাড়ে জটিলতা রয়েছে। চোয়ালের ভাঙ্গা হাড় ফাকা হয়ে রয়েছে। এছাড়া লিভারে জটিলতা রয়েছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার প্রধান নুরকে দেশের বাইরে নেয়ার ঘোষণা দিলেও এখনও তাকে উন্নত কোন দেশে নেয়া হয়নি। সরকারের গড়িমসি লক্ষ্য করছি। এজন্য আমাদের দলের পক্ষ থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নেয়া হবে। সরকারের দয়ার উপর নির্ভর করতে চাই না। সরকারের সেই ঘোষণাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, আগামীতে আপনাকেও এমনভাবে হাসপাতালে আসতে হতে পারে। না হলে জুলাই যুদ্ধাদেরও হামলা করে হাসপাতালে পাঠাতে পারে। হামলার এতদিন পার হয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন এ্যাকশন নিতে সরকারের কোন কার্যক্রম দৃশ্যমান হয়নি। সরকারকে আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এরমধ্যে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৪৮ ঘণ্টা পর কঠোর কর্মসূচি দেব। সেই কর্মসূচি হতে পারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও, বা সচিবালয় ঘেরাও। এই হামলার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত। তার দায় রয়েছে। এজন্য ৪৮ ঘণ্টার মধ্যে তাকেও পদত্যাগ করতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com