1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যাচেষ্টা, থানায় মামলা

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ২১/১০/২০২৫ ৪:২৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল ইসলাম হিরুর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় চারজনকে এজাহারভুক্ত আসামি করে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজে বাদী হয়ে হিরু উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নথিভুক্ত হয়েছে থানার মামলা নং-৪৫।

এজাহার সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় ভোটারদের সুবিধার্থে নতুন ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম হিরু।

দুই দিন পর ১৭ অক্টোবর রাত ১১টার দিকে হিরুর ওপর হত্যাচেষ্টা চালায় স্থানীয় কিছু চিহ্নিত দুষ্কৃতকারী। হামলায় জড়িতদের মধ্যে রয়েছে যুবলীগ নেত ছৈয়দ আলম ওরফে ছৈয়দ বলী, আওয়ামী লীগ নেতা আনোয়ার সিদ্দিকী মামুন চৌধুরী, নুরুল হক ও মো. রাসেল। এ ছাড়া আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা হামলাকারী রয়েছেন।

স্থানীয়রা দাবি করেছেন, আগের সরকারের সময় নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতারা এই ভোট কেন্দ্র ভোট কারচুপি করতেন। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ ভোটাধিকারের দাবিতে মানববন্ধনে অংশ নেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে হিরুর ওপর হামলা চালানো হয়েছে।

হামলার খবর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com