1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির ২০২২ সালে বিএনপির কর্মসূচিতে গুলির ঘটনায় সেই ওসিসহ ৩২ জনের নামে মামলা প্রধানমন্ত্রীর ওয়াদা অনুযায়ী ১৫ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার দেখতে চাই: বিরোধীদলীয় নেতা জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ! ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু ইউনিয়ন বিএনপি অফিসে ককটেল হামলা, এলাকাজুড়ে আতঙ্ক স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে নিহত ৫৫: বিবিসি

পেকুয়ায় মুরগিবাহী গাড়ি থামিয়ে লুটের চেষ্টা, আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১২:০২ পিএম

কক্সবাজারের পেকুয়ায় মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান থামিয়ে লুটের চেষ্টা করেছে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত। এ সময় গাড়িটি ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নওশাদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি একই ইউনিয়নের আলীচান বাড়ির এনামুল হকের ছেলে।

মুরগি খামারের পরিচালক জিয়াবুল করিম জানান, চট্টগ্রামের ব্যবসায়ী তারেক তাদের খামার থেকে মুরগি কিনে পিকআপে করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। আলীচান মাতবর বাড়ি সড়কে পৌঁছালে নওশাদসহ একদল ডাকাত গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়। চালক দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করলে সেটি ভাঙচুর করা হয়।

পরে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত অভিযান চালিয়ে গাড়ি উদ্ধার ও নওশাদকে আটক করে।

ব্যবসায়ী তারেক জানান, গাড়ি ভাঙচুরের ঘটনায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পেকুয়া থানার এসআই সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। আইনগত সহায়তার জন্য ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com