1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা আটক: জামায়াতের দুই গ্রুপে উত্তেজনা, থানায় আসামী ছাড়াতে জামাতীদের ভীড়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ৮:৪৫ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. সেলিমকে আটক করে থানায় সোপর্দ করেছে জামায়াতের একাংশ। তাকে ছাড়িয়ে আনতে জামায়াতের অপর একটি গ্রুপের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরাও থানায় উপস্থিত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভার বাইপাস সড়কের পাশে কাতার টাওয়ার নামে বহুতল ভবনের অষ্টম তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ওই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ভোজে আত্মীয়তার সুবাদে অংশ নেন আওয়ামী লীগ নেতা মো. সেলিম। এ সময় জামায়াতের কিছু রাজনৈতিক কর্মী তাকে আটক করে থানায় খবর দেন।

পুলিশ আসতে দেখে সেলিম পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হন। তবে শেষ পর্যন্ত তিনি রক্ষা পাননি। পরে জামায়াতের একাংশ দাবি করে, সেলিমকে ছাড়িয়ে আনতে প্রফেসর জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাও থানায় হাজির হয়েছিলেন। পুরো ঘটনাটি জামায়াতের এক নেতা ফেসবুকে লাইভ করলে তা এলাকায় আরও আলোচনার জন্ম দেয়।

এ প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী’র স্পেশাল ইউনিটের রুকন প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, কাতার টাওয়ারে চলমান ছাদ ঢালাইয়ের জন্য ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করতে চেয়েছিলেন স্থানীয় রুবেল আনসারী। তাকে এ সরঞ্জাম সরবরাহ করতে না দেওয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে তিনি দাবি করেন, আটক আওয়ামী লীগ নেতা সেলিমের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি কিছু জানেন না।

এ ঘটনার পর জামায়াত নেতাকর্মীরা থানায় হাজির হলেও পরে পরিস্থিতি অস্বাভাবিক হলে সবাই চলে যান। তবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com