1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

জামায়াতে যোগদান করলেন আওয়ামী লীগ নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ৬:৪৪ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) বিকাল ৫টায় উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, আক্তার হোসেন মিলন দীর্ঘদিন ধরে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই আকস্মিক দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, আক্তার হোসেন মিলন আজ আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করেছেন। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন এবং স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে আক্তার হোসেন মিলন বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়েই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমার অন্য কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com