1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন আওয়ামী মন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ১১:০২ এএম

সদ্য বিএনপিতে যোগ দেয়া ড. রেজা কিবরিয়া দলীয় মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও মনোনয়নপ্রাপ্ত আরও ৩৬ জনের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হবিগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়ার নাম ঘোষণা দেন তিনি।

এর আগে সোমবার (০১ ডিসেম্বর) বিএনপিতে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে তিনি বলেন, ‘রেজা কিবরিয়া শুধু তার এলাকায় নয়, সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে। তার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সহায়তা হবে। আগামী নির্বাচনে জনগণ সমর্থন করলে গণতান্ত্রিক সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে বিএনপি। কারণ, বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। সুযোগ পেলে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com