1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল, আটক ৬

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ৩:৫৩ পিএম

বাংলামোটরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল করেছেন ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই মিছিলের পর একটি বাইকসহ ছয়জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।

বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের (এনসিপি) সামনে জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুসারীরা।

মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা জানান “এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি।”

তিনি বলেন, “আমরা দুপুর ২টার পর থেকে বাংলামোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি। আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যাই। আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছেন।”

মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হঠাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দিচ্ছিলেন তারা।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বাংলামোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল। পুলিশ একটি বাইকসহ ছয়জনকে আটক করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com