1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল সরকারি বরাদ্দের ১০ মসজিদের ৮টি জামায়াত এমপির নিজ এলাকায় অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী এতিম পরিবারের স্বাবলম্বিতায় আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগ, বিধবার হাতে মিনি টমটম তুলে দিলেন এমপি শাহজাহান চৌধুরী প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা,সীমান্তে সতর্ক বিজিবি রামুতে মিনিবাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫ চকরিয়ায় পৈত্রিক ভিটে নিয়ে দ্বন্দ্ব: বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ৩:৫০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে গেছে এবং তাদের ‘রাজনৈতিক দাফন’ হয়েছে দিল্লিতে। তিনি আরও দাবি করেন, দলটি আর বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এবং শিগগিরই তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে আলোচনা করে এবং নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করার মাধ্যমে আন্দোলনের পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়েছিল। এটি ‘পর্দার অন্তরালের ঘটনা’ বলেও উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সবাইকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে এবং জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে। চেতনার অপব্যবহার করলে জনগণ তার জবাব দেবে।”

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com