1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে চাহিদার চেয়েও বেশি সার বরাদ্দ, তবুও সার সংকট- পাচার হচ্ছে মিয়ানমারে , বিনিময়ে ঢুকছে মাদক ও অস্ত্র প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই সিফাতের জামিন নামঞ্জুর মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আটক দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উখিয়ার এসি ল্যান্ড শারমিন সুলতানা বদলি খালা ও খালুর ইয়াবা পাচার করছিল কক্সবাজার সরকারী কলেজ ছাত্রী শরিফা! পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন জেলা ছাত্রদল নেতা যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই সিফাতের জামিন নামঞ্জুর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ৯:৩৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামিন শুনানি শেষে গাজীপুর মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

আদালতে সিফাতের পক্ষে শুনানি করেন আইনজীবী আসাদুল্লাহ বাদল, আলী নাছের খান ও রাশেদুল ইসলাম রবি।

আসাদুল্লাহ বাদল গণমাধ্যমকে বলেন, আমরা সিফাত আব্দুল্লাহর জামিন চেয়েছিলাম। তবে আদালতে দ্বিতীয়বার তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। সিফাত বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে যে বক্তব্যের কারণে বা গালিগালাজের কারণে আলোচনায় এসেছেন, সে বিষয় এজাহারে নেই।

এর আগে ৭ সেপ্টেম্বর সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সূত্র:পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com