1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ৬:২১ পিএম

সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীকে আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে কোনও তৃতীয় পক্ষ বা অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর না করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানায় কেন্দ্রীয় ব্যাংক।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কিছু অননুমোদিত থার্ড-পার্টি প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভি নম্বরসহ সংবেদনশীল তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এসব প্রতিষ্ঠান কোনও ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপনীয় তথ্য ফাঁস, জালিয়াতি, অননুমোদিত লেনদেন এবং গ্রাহকের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। একইসঙ্গে সামগ্রিক কার্ড ব্যবস্থাপনাতেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

কার্ড সংক্রান্ত যেকোনো সেবা নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহার করার জন্য গ্রাহকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গ্রাহকদের আর্থিক নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, কোনও অবস্থাতেই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বা কার্ডের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক কোনও কার্যক্রম নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com