1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

এবার ‘শাপলা’ প্রতীক চেয়ে ইসিতে বাংলাদেশ কংগ্রেস দলের আবেদন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ১:৪৯ পিএম

জাতীয় ফুল ‘শাপলা’কে প্রতীক হিসেবে পেতে নির্বাচন কমিশনে (ইসি) লড়াই চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার বর্তমান প্রতীক ডাব ছেড়ে ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

দলটির দাবি, যদি ‘শাপলা’কে নতুন দলীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয়, তবে বর্তমানে ব্যবহৃত ‘ডাব’ প্রতীকের পরিবর্তে প্রথম দাবিদার হিসেবে তাদেরই অগ্রাধিকার দিতে হবে।

এর আগে থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছে। ‘শাপলা’ ছাড়া দলের নিবন্ধন এবং জাতীয় নির্বাচনেও যাবে না বলে দলটি জানিয়ে দিয়েছে। তবে প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় কোনো দলকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়ে নির্বাচন কমিশন (ইসি)।

তারও আগে শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য। এমন প্রেক্ষাপটে নিজের দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে ইসির কাছে আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস।

আবেদনে পত্রে বাংলাদেশ কংগ্রেস বলেছে, “২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্রে ন্যাচারাল ডিজাইনে শাপলার ব্যবহার হয়। পরে শৈল্পিক ডিজাইন করে সব কাগজপত্রে ‘শাপলা’ দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন থেকে বলা হয়, ‘শাপলা’ জাতীয় প্রতীক এবং এটা দলীয় প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশনের উক্ত কথার প্রেক্ষিতে ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দিই, যদিও আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলার ছবি ছিল।”

চিঠিতে আরও বলা হয়, “পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রায় অনুসারে যখন বাংলাদেশ কংগ্রেস-এর নিবন্ধন দেওয়া হয়, তখন আমরা ‘বই’ প্রতীক দাবি করি, কিন্তু গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় বলে আমাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করা হয়।”

বর্তমান প্রতীক ডাবের পরিবর্তে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানিয়ে চিঠিতে আরও উল্লেখ হয়, “সম্প্রতি কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে চাওয়া হচ্ছে। সে প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় প্রতীক ‘শাপলা’কে যদি দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়, সে ক্ষেত্রে প্রথম দাবিদার বাংলাদেশ কংগ্রেসকে অগ্রাধিকার দিতে হবে। আমরা “ডাব” প্রতীকের পরিবর্তে “শাপলা” প্রতীক বরাদ্দের আবেদন জানাচ্ছি।”

উল্লেখ্য, গত ৯ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের বলেন, ‘নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।’এনসিপিকে শাপলা বরাদ্দ দেওয়া না হলে ধানের শীষ ও সোনালী আঁশও প্রতীক থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com