1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

‘পিআরের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়, বিশৃঙ্খলা হতে পারে’

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১২:০৪ পিএম
সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ ছবি: সংগ্রহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এ এস এম আমানুল্লাহ বলেছেন, পিআর পদ্ধতির জন্য বাংলাদেশ প্রস্তুত না। কারণ পিআর সিস্টেম যেসব দেশে কাজ করছে এখন এই মুহূর্তে তাদের বাস্তবতা ও আমাদের বাস্তবতা এক রকম না। এটা একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত সংলাপ হয়। এসময় শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা সংলাপে অংশ নেন। সংলাপ শেষে এসব কথা বলেন ভিসি এ এস এম আমানুল্লাহ।

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে এ এস এম আমানুল্লাহ বলেন, পিআর এই মুহূর্তে এক্সপেরিয়েন্স করতে যাওয়া যাবে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দ্বিতীয় যে কথাটি বলেছি- সারাদেশের ৫০০ উপজেলার ৬৪টা জেলায় আমাদের একটা নেটওয়ার্ক আছে। হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী আছে। তাদের কীভাবে কাজে লাগানো যায় ইসি ভাবতে পারে। আমরা ইসিকে সহযোগিতা করবো।

আরেকটা জিনিস আমরা বলেছি যে আমাদের এই সময়টাতে বাংলাদেশে প্রায় ২২ লাখ স্কাউট আছে এবং বিএনসিসি প্রায় ২২ লাখ স্কাউট এবং বিএনসিসিরা কীভাবে কাজে লাগাতে পারি এই বিষয়গুলো ছিল আমাদের সাজেশনের ভেতরে।

আরেকটা হলো দেশের ভেতরে এবং দেশের বাইরে নির্বাচনের স্পষ্ট তারিখ সম্পর্কে এক ধরনের ধোঁয়াশা আছে। সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে তত তাড়াতাড়ি বাংলাদেশ এবং বিদেশে যারা অপেক্ষা করছে নির্বাচন নিয়ে এটা ভালো হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ আমাদের দেশে যত তাড়াতাড়ি হবে ততই সেই সন্দেহটা দূর হবে। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা যেতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com