1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

গণভোট বিলম্বিত হলে বাংলাদেশ হুমকির মুখে পড়বে: জামায়াত নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ৩:৩৬ পিএম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের একটি ঐতিহাসিক মোড়। এই গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে। জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের জনগণ স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় আছে। এজন্য গণভোটকে কেন্দ্র করে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু কোনো অজুহাতে যদি এই প্রক্রিয়া বিলম্বিত বা প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে তা হবে জনগণের রায় ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দেশপ্রেমিক ন্যায়নিষ্ঠ ও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনে বিশ্বাসী। আমরা চাই, জনগণের ভোট ও মতামতই হোক রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি।

মুহাম্মদ শাহজাহান বলেন, আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোটই পারে নতুন বাংলাদেশের অভিযাত্রাকে ত্বরান্বিত করতে। এজন্য সকল স্তরের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক ও মাওলানা মোস্তাফিজুর রহমান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com