1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০১/২০২৬ ৩:২৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত বিএনপির আইনী সহায়তা উপ-কমিটির প্রধান করা হয়েছে সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে।

গতকাল শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে দলের এ সিদ্ধান্ত জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, আইনী সহায়তা উপ-কমিটির অপর সদস্যদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে।

এর আগে গত ১ জানুয়ারি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিএনপি। ওই কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। ৪৩ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য করা হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। ব্যারিস্টার কাজল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। তিনি ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com