1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীদের জন্য ‘টাকা হিসাব’ চালু, বিদেশে ফেরত নেওয়া যাবে মূলধন-মুনাফা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ ড্রোনে ইয়াবা, রাখাইনে সার: উখিয়া সীমান্তে কারবারিদের অভিনব ফন্দি আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না : জামায়াত এমপি কামাল আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪ কক্সবাজার- চট্টগ্রাম সড়কে দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ৬:৪৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, সাংবাদিকগণ হলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। জনগণের চোখ হয়ে তারা সমাজের নানা ঘটনা জাতির সামনে তুলে ধরেন। সেই সাংবাদিকদের পেটানোর একটি সর্বজন স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ। জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা দক্ষিণের কর্মসূচিতে আজকে যা ঘটেছে,তা জামায়াতের ভেতরে বিকশিত হতে থাকা স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করি।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিক পেটানোর এই ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আহত হয়েছেন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও। এছাড়া অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আমরা মাহফুজুর রহমান শিশির, মারুফ হোসেনসহ সব আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করছি।

শেখ ফজলুল করীম মারুফ প্রশাসনের প্রতি আহ্বান রেখে বলেন, যারাই হামলার সঙ্গে জড়িত ছিলো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে; এই ক্ষেত্রে কোন অজুহাত মেনে নেওয়া হবে না। হামলায় যাদের সম্পৃক্ততা দেখা গেছে তারা জামায়াতের নেতা-কর্মী বলেই অনুমান করা যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষা করছি। একই সঙ্গে জামায়াতের নেতাদের প্রতি আহ্বান করবো, দলের কর্মীদের মানসিকতা গঠনে আরো মনোযোগী হোন। সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবার ও প্রতিপক্ষকে দেখে নেওয়ার যে ভয়াবহ মানসিকতা বিস্তার আপনাদের কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে, তা উদ্বেগের বিষয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com