1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

ঢাকার বিউটি বেগম হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবা সহ গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৫ ১১:২০ এএম

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ০৯ টা ৩০ মিনিটের সময় উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, গততকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১৮৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোষ্টের টহল দল কর্তৃক হ্নীলা হতে ঢাকাগামী স্কার ট্রাভেল্স্ পরিবহন স্লিপার যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে, কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশি করে। তল্লাশীকালে বাসের আরোহী বিউটি বেগম (৩৭), পিতা-মোঃ বাবুল আক্তার, মাতা-বিনা বেগম, গ্রাম-ডেন্ডাবর, ডাক-সাভার সেনানিবাস, থানা-সাভার ও জেলা-ঢাকা এর নামে বরাদ্দকৃত আসনের স্থানে বাসের সীটের ফোমের নীচে সাদা প্যাকে স্কচ টেপ দ্বারা মোড়ানো ভেতর নীল রঙ্গের বায়ুরোধী ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত ইয়াবা ঢাকা নিয়ে দিলে ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রদানে শর্তে বহন করছিল বলে স্বীকার করে। উক্ত বাসটি আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন মালামাল পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com