1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ মিঠুন জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে লেখালেখিই ছিল আবরারের অপরাধ: বাবা শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল সেন্টমার্টিনে ফ্রি খতনা ক্যাম্প, ৫০ শিশু অসুস্থ হওয়ায় দ্বীপ ছেড়ে পালালো আয়োজক রাষ্ট্রপতির সিল-স্বাক্ষর জাল করে মাদ্রাসার কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেফতার ২

উখিয়াগামী সিএনজির সঙ্গে বিজিবির গাড়ির সংঘর্ষ, নিহত ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ১:১০ পিএম

কক্সবাজারের রামুতে বিজিবির গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে রামু উপজেলার চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী কায়সারসহ কয়েকজন জানান, চেইন্দা এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে ৩০ বিজিবির একটি বড় ট্রাক গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

সিএনজিতে থাকা আরো চার যাত্রী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে রামু হাইওয়ে থানার ওসির দায়িত্বে থাকা এস আই ফজলুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সিএনজি অটোরিকশা দেখতে পায় বিজিবির গাড়িটি ছিল না। এতে একজন নিহত ও তিনজন গুরুতর আহত অবস্থায় ছিলেন।

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
ওসি আরো জানান, সিএনজিটি উখিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com