1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ৩:৪৮ পিএম

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ চলমান রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে হাইকোর্টে আগে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

এর আগে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, খেলাপি ঋণের তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ছিল। পরবর্তীতে এটাকে চ্যালেঞ্জ হাইকোর্টে তিনি মামলা করেছিলেন। গত ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ তালিকার ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন।

তার বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক ৫ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে। আট জানুয়ারি ৮ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর আবেদনকারী (মঞ্জুরুল আহসান মুন্সী) গতকাল নিয়ম অনুসারে খেলাপি ঋণের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা (প্রায় দেড়কোটি টাকা) সেটি প্রিমিয়ার ব্যাংকে পরিশোধ করেছেন।

এখন প্রিমিয়ার ব্যাংকের খেলাপির তালিকায় তিনি নেই। এর ধারাবাহিকতায় চেম্বার আদালতের স্টে তুলে দেওয়ার জন্য আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে স্টে কন্টিনিউ রেখে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রুল নিষ্পত্তি করতে বলেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com