1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

হেফাজত আমিরের দোয়া নিয়ে নির্বাচনা প্রচারণা শুরু করলেন বিএনপি প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ১০:৫৪ এএম

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) রাতে নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ করে দোয়া নেন বিএনপির এ প্রার্থী।

এর আগে তিনি মাইজভান্ডার দরবার শরিফ, শেরেবাংলা দরবার, মতি ভাণ্ডার দরবার, হেফাজতে ইসলামের প্রয়াত দুই আমির আল্লামা শাহ্ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী ও নিজের পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন।

এদি বিকেলে ফটিকছড়ির নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় বিশাল মোটর শোভাযাত্রা সহকারে হাজার হাজার নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ মানুষ সরওয়ার আলমগীরকে বরণ করে নেন।

সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির সাধারণ মানুষ, বিএনপির সব নেতাকর্মী আমাকে সহযোগিতা করলে আমি অবহেলিত ফটিকছড়ির উন্নয়ন ত্বরান্বিত করতে পারব। আমাদের উপজেলায় বিএনপিতে কোনো বিভাজন নেই। আমরা পাঁচজন মনোনয়ন চেয়েছি, প্রতিযোগিতা ছিল। আজ ধানের শীষের প্রশ্নে আমরা এক ও অভিন্ন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ড. ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ওয়াদা দিয়েছেন, তা রক্ষা করবেন।

সরওয়ার আলমগীর বলেন, তৃণমূল থেকে উঠে এসেছি। বিগত সময়ে শত জুলুম-নির্যাতন সহ্য করে রাজপথে ছিলাম। দলের দুঃসময়ে যেমন সক্রিয় ছিলাম, পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আজ আমার ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন পেয়েছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com