1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

রাজনীতির দুই নৌকায় পা, জামায়াত থেকে বহিষ্কার হলেন বিএনপির পদ প্রত্যাশী জিল্লুর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ১০:১৪ এএম

গাজীপুর জেলা সদরের জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলার পিরোজালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান মন্ডল জানান, জিল্লুর রহমান পিরোজালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি তিনি একই সাথে বিএনপির রাজনীতির সাথেও জড়িত ছিলেন এবং সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। তাকে অনেকবার সংশোধন করার চেষ্টা করা হয়েছে। পরে বিষয়টি সদর উপজেলা ও জেলা সংগঠনকে জানালে তারা কেন্দ্রকে জানালে কেন্দ্রীয় সংগঠন এই সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা ভঙের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) এবং গাজীপুর জেলা সদরের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com