1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতপন্থী ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড প্রবাসীদের জন্য ‘টাকা হিসাব’ চালু, বিদেশে ফেরত নেওয়া যাবে মূলধন-মুনাফা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ ড্রোনে ইয়াবা, রাখাইনে সার: উখিয়া সীমান্তে কারবারিদের অভিনব ফন্দি আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না : জামায়াত এমপি কামাল আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ১:২৪ এএম

নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানের অকাল ও নির্মম বিদায়ের পর থেকেই তিনি গভীর মানসিক আঘাতে ভুগছেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান শারীরিক জটিলতা—বুকে ব্যথা, নিউরোলজিকাল (ভার্টিগো) ও পরিপাকতন্ত্রজনিত সমস্যায় তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

এই অসহায় অবস্থায় রামিসার বাবা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের শরণাপন্ন হন। বিষয়টি জানার পর দ্রুত মানবিক উদ্যোগ নেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) সকালে তাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসার জন্য গঠন করা হবে একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। যেখানে মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা থাকবেন বলে জানান অধ্যাপক ডা রফিক।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।

ডা. রফিকুল ইসলাম জানান, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের কারণে তার শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং ও চিকিৎসা শুরু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, বিস্তারিত পরীক্ষার পরই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

পরিবার ও সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থতার পথে ফিরতে পারবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com