1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ৯:৫৩ এএম

গত বছর ৫ আগস্ট চট্টগ্রামের ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি চায়না পিস্তল ও আট রাউন্ড গুলিসহ স্থানীয় এক বিএনপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোংলার মালগাজি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা কামাল হাওলাদার (৪৫) এবং তার সহযোগী মো. মানিক (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামালকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত মডেল (৭.২)।

কামাল হাওলাদারের গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, তিনি দীর্ঘদিন রাজনীতির আড়ালে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন কামাল।

পুলিশ আরও জানায়, ৫ আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা ছিল যে লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসী চক্রের হাতে চলে যেতে পারে। প্রায় এক বছর পর প্রথমবারের মতো তাদের এই আশঙ্কা সত্যি হলো। তদন্তকারীরা এখন এই অস্ত্র চক্রের মূল হোতাদের খুঁজছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com