1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

বিএনপি নেতা ইসহাক, আত্মসমর্পণ করে কারাগারে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১২:০০ পিএম

রাজধানীর একাধিক থানার ১১ নাশকতার মামলায় দণ্ডিত যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজ রবিবার ঢাকার মহানগর দায়রা জজের একাধিক আদালত ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ১১ মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারকরা আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‎ইসহাকের আইনজীবী মো. মামুন মিয়া বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইসহাকের বিরুদ্ধে মোট ৩৬৫টি মামলা করা হয়েছিল। এর মধ্যে ৬ মামলায় মহানগর দায়রা আদালত তাকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। আমরা মহানগর দায়রা জজ ও সিএমএম আদালতের ১১টি মামলায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করেছিলাম। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

‎দন্ডিত মামলাগুলোর মধ্যে ২০২৩ সালের ৭ নভেম্বর নাশকতার মামলায় ঢাকার দ্রুত বিচার আদালত-১ এর বিচারক আশেক ইমামইসহাক সরকারের ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও একই বছরের ৭ আগস্ট গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় ইসহাক আলী সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com