1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

বিএনপি নেতা হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ৯:২১ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার আসামি মো. মিল্লাতকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। মিল্লাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের মৃত মো. ইব্রাহীমের ছেলে।

শনিবার (৯ আগস্ট) ফটিকছড়ির ভূজপুর থানাধীন সন্দ্বীপ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার বাসিন্দা থানা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর আসলাম হোসেনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ৭ জানুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ১০ জনকে এজাহারনামীয় ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, এ ঘটনার এক আসামি ভূজপুর থানার সন্দ্বীপ নগর এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মো. মিল্লাতকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আসলাম হত্যা মামলার ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব থানায় সোপর্দ করেছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে এ মামলার প্রধান আসামি মো. আল-আমীনকে গত ১৬ জানুয়ারি কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকা থেকে এবং ৩ নম্বর পলাতক আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ ভুট্টকে (৩৫) ভোলা জেলার লাল মোহন থানা এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে র‍্যাব-৭।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com