সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফলিয়াপাড়া রাস্তার মুখে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি দলিলুর রহমান শাহিন, রাজাপালং দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম সিকদার, রাজাপালং দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আহছান উল্লাহ, রাজাপালং ইউনিয়ন বিএনপি উত্তর শাখার আহ্বায়ক ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী, রাজাপালং ইউনিয়ন বিএনপি উত্তর শাখার সদস্য সচিব ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান সিকদার, হলদিয়া উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব খায়রুল আমিনসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।