1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা টেকনাফে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার অক্টোবরে স্থানীয় নির্বাচনের ভোটের প্রস্তুতি, থাকছে না পোস্টার-ইভিএম ও দলীয় প্রতীক চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার রামিসা হত্যা : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা রামিসা হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হলেন কক্সবাজারের মুফতি মুহিব্বুল্লাহিল বাকী বিনা প্রতিদ্বদ্বিতায় ১০টিসহ সব পদে জয়ী বিএনপিপন্থীরা ঈদগাঁওতে ৩টি কামানের গোলা উদ্ধার শিশু রামিসা হত্যা মামলায় সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন

বিনা প্রতিদ্বদ্বিতায় ১০টিসহ সব পদে জয়ী বিএনপিপন্থীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ২:২২ পিএম
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে বিএনপিপন্থী আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা জয়ী হয়েছে। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে এডভোকেট তারিক আহমদ ও সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বতিায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সেলিমা খানম, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন লাভলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ।
নির্বাচন কমিশন থেকে বলা হয়, এসব পদে কোন প্রার্থী না থাকায় এদেরকে বিজয়ী ঘোষণা করা হল। সম্পাদকীয় ১০টি পদের মধ্যে নয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়। সম্পাদকীয় পদের মধ্যে সহসভাপতি পদে আইনজীবী ঐক্য ফোরামের নিলুফার ইয়াসমিন লাভলী ১৭৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব জামায়াত পন্থী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের মো. নেজাম উদ্দিন পেয়েছেন ২৪০ ভোট।
এছাড়া নির্বাহী সদস্যপদেও ঐক্য ফোরাম ও ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের মোট ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারমধ্যে ফোরামের ১১ সদস্য বিজয়ী হন। এরা হলেন আলী আকবর, দিদারুল আলম, দিলদার আহমেদ ভুইয়া, মো. ইকবাল হোসেন, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ হাসান, মোকতার উদ্দিন, মোমেনুল হক, সাদিয়া খান, সাইফুল ইসলাম ও শেখ মো. ফয়সাল উদ্দিন।
জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  ৬ মে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ১৭ মে নির্বাচন কমিশনার, তফসিল ও নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেন। তারা নির্বাচন স্থগিত চেয়েও আদালতে আবেদন করেন। গত বুধবার দুইপক্ষের শুনানিশেষে আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করেন। এর আগে একই দাবিতে জামায়াতপন্থী সংগঠনটি এক তলবি সভার আহ্বান করেছিলেন। ওই সভায় প্রস্তাবনার পক্ষে ভোট পড়ে ১৭১ এবং বিপক্ষে পড়ে ২৮৯ ভোট।
নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কর্মকর্তা রৌশন আরা বেগম পূর্বকোণকে বলেন, “বিএনপি পূর্ণ প্যানেলে অর্থাৎ ২১টি পদের সবকটিতে বিজয়ী হয়েছে।” তিনি আরও বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একটি সহ-সভাপতি ও ১১টি সদস্য পদে ভোট হয়েছে। সমিতিতে এবার ভোটার হয়েছেন ৪ হাজার ৫০০। তম্মধ্যে  ২১৬০ সদস্য ভোট দিয়েছেন।
এদিকে নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার অভিযোগ এনে একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে আওয়ামীপন্থী আইনজীবীরা দিনভর আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতপন্থী আইনজীবীরাও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে মিছিল ও দুপুর থেকে নির্বাচনী প্রচার ক্যাম্পের সামনে প্রায় দুই ঘণ্টা মানববন্ধন করেছে।
সূত্র: দৈনিক পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com